ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে এসেছে প্রায় ২০০ টন পেঁয়াজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 10:36 AM

চট্টগ্রামে এসেছে প্রায় ২০০ টন পেঁয়াজ

চট্টগ্রামে এসেছে প্রায় ২০০ টন পেঁয়াজ

চট্টগ্রামে প্রায় ২০০ টন পেঁয়াজ এসেছে। চীন ও মিসর থেকে আনা ১১৪ টন পেঁয়াজ শনিবার চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে আনা ৮৪ টন পেঁয়াজ খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে পৌঁছেছে।

চট্টগ্রামের বাজারে এসব পেঁয়াজ ঢুকেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও খাতুনগঞ্জের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ বলেন, ‘মিয়ানমার থেকে আমদানি করা ছয় ট্রাক পেঁয়াজ (৮৪ টন) খাতুনগঞ্জে এসেছে। তবে পাইকাররা বেশি দামে পেঁয়াজ কিনতে ভয় পাচ্ছে। মিয়ানমার থেকে আরও কিছু পেঁয়াজ কাল-পরশু আসতে পারে বলে শুনেছি। বন্দর থেকে ছাড় হওয়া পেঁয়াজ গত দুই দিনে খাতুনগঞ্জে আসেনি। সেগুলো দেশের অন্য জেলার পাইকাররা কিনে নিয়ে গেছে।’

চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের কর্মকর্তা আসাদুজ্জামান বুলবুল জানান, মিসর থেকে আনা ৫৮ টন এবং চীন থেকে আনা ৫৬ টন পেঁয়াজ খালাস হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত মোট ছয় হাজার ১৪১ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করা হয়। এ সময়ের মধ্যে পেঁয়াজ আনতে ৭১ হাজার ৮০২ টনের আমদানি অনুমতিপত্র (আইপি) নেয়া হয়েছে। এর মধ্যে বুধবার পর্যন্ত ৬৬ হাজার ১৬২ টনের আইপি নেয়া হয়। গত কয়েক দিনে আরও পাঁচ হাজার ৬৪০ টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র খোলা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status