ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বাঙালি জাতিসত্তার বিকাশে ভাসানীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 8:37 AM

বাঙালি জাতিসত্তার বিকাশে ভাসানীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

বাঙালি জাতিসত্তার বিকাশে ভাসানীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাঙালি জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার ছিল আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা। শোষণ, বঞ্চনাহীন ও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।’

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন।

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তিনি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা বলেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার ও উচ্চকণ্ঠ।

প্রধানমন্ত্রী মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status