ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সাংবাদিক সরকার কবির উদ্দিনের একমাত্র ছেলের অকাল মৃত্যু
শিব্বীর আহমেদ
প্রকাশ: Sunday, 17 November, 2019, 12:54 AM

সাংবাদিক সরকার কবির উদ্দিনের একমাত্র ছেলের অকাল মৃত্যু

সাংবাদিক সরকার কবির উদ্দিনের একমাত্র ছেলের অকাল মৃত্যু

ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর ও কিংবদন্তী বেতার, টিভি ব্যক্তিত্ব সরকার কবির ঊদ্দিন ও নিশাত কবিরের একমাত্র ছেলে শেখ ইরফান কবির উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মংগলবার ম্যারিল্যন্ডে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহ্—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।


ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর এর প্রাক্তন ইমাম ইরফান কবির একজন অত্যন্ত বিচক্ষন ও আধুনিক চিন্তাভাবনা সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ছিলেন। তাঁর অসাধারন বয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংগরাজ্য এমনকি অন্যান্য দেশেও বিশেষ সমাদৃত হয়। ইরফানুল কবিরের অকাল মৃত্যুতে ম্যারিল্যান্ড সহ ডিসি এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরকার কবির পরিবারের জন্য এই শোক ছিলো অত্যন্ত ভয়াবহ , কারন মাত্র ক’মাস আগেই তাঁদের ছেড়ে গেছেন সরকার ফিরোজ উদ্দিন।

শুক্রবার জুমার নামাজের পর ম্যারিল্যান্ডের ওয়েন ব্রাউন ইন্টারফেইথ সেন্টারে শেখ ইরফান কবির উদ্দিনের নামাজে জানাযা অনুস্ঠিত হয় যাতে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সহ ভয়েস অব আমেরিকা পরিবারের অনেকেই যোগ দেন।নামাজে জানাযায় হাজার মানুষের সমাগম হয়। সরকার কবির উদ্দিন ও তাঁর স্ত্রী নিশাত কবির সবার কাছে তাঁদের ছেলের রুহের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন। ইরফান কবিরকে ম্যারিল্যন্ডের কলম্বিয়াতে দাফন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status