ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কে এই স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল গুহ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 4:45 PM

কে এই স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল গুহ?

কে এই স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল গুহ?

ধনাঢ্য পরিবারে জন্ম হয়েও হার মানতে হয়েছে সর্বনাশা পদ্মার কাছে। বার বার পদ্মার ভাঙনে শতবিঘা সম্পতি বিলীন হবার পরেও থেমে জাননি নির্মল রঞ্জন গুহ।

নির্মল রঞ্জন গুহ ঢাকা জেলার সন্তান হয়েও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হয়েছিলেন। ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি। বাংলাদশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন গত মেয়াদে। স্বেচ্ছাসেবক লীগের নতুন ঘোষিত কমিটিতে তিনি সভাপতি মনোনিত হয়েছেন।

ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন তিনি। স্কুল জীবনে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিয়ে শুরু করে পরবর্তীতে কলেজ, জেলা ও কেন্দ্রীয় ছাত্র রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালের ৭ই সেপ্টেম্বর তৎকালীন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পরে ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছি।

পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলার আহব্বায়ক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পরবর্তী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অনুসারি বলে তার পরিচিত রয়েছে।

স্বেচ্ছাসেবক লীগে দায়িত্ব পালন কালীন সময়ে খালেদা- নিজামী জোট সরকার বিরোধী আন্দোলনে একাধিক বার জেল জুলুমের স্বীকার হয়েছেন। ওয়ান ইলেভেনের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

স্বেচ্ছাসেবক লীগের প্রাক্তন বিদায়ী সভাপতি মোল্লা মোঃ আবু কাওছারের অনুপস্থিতিতে একাধিক বার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status