ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যেই প্রতিটি কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 1:04 PM

টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যেই প্রতিটি কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যেই প্রতিটি কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনের লক্ষ্যেই সরকার প্রতিটি কাজ করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিআইসিসি মিলনায়াতনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন উন্নয়ন মেলার উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বর্গচাষী ঋণ পেতে বিনা জামানতে আমরাই তাদের ঋণ দিতে শুরু করি। সহজেই কৃষি সরঞ্জাম পেতে কৃষকদের কৃষি উপকরণ কার্ড দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন. বহুমুখী পরিকল্পনার মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, এক সময় ক্ষুদ্রঋণ আমরা সমর্থন দিয়েছিলাম। ভেবেছিলাম দারিদ্র বিমোচন হবে। পরে দেখলাম দারিদ্র বিমোচন না হয়ে দারিদ্র লালন পালন করা হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা গৃহহীনদের ঘর দিয়ার পদক্ষেপ নিয়েছিলাম তারপর তাদের প্রশিক্ষণ দিয়েছি। গৃহহারাদের ঘরবাড়ি করে দেয়ার কর্মসূচিও অব্যাহত রেখেছি। প্রতিটি পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছি। প্রত্যেক পরিবারকে দারিদ্র থেক মুক্ত করতে একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status