ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভয় পাওয়ার লোক আমি না: প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 6:20 PM

ভয় পাওয়ার লোক আমি না: প্রধানমন্ত্রী

ভয় পাওয়ার লোক আমি না: প্রধানমন্ত্রী

ভয় শব্দটা নিজের ডিকশনারিতে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভয় পাওয়ার লোক আমি না। ভয় শব্দটা আমার ডিকশনারিতে নাই। ভয় পেলে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করতাম না।

মঙ্গলবার আজারবাইজান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কে কোন দলে এটা দেখার বিষয় না। শুরু ঘর থেকে করতে হয়। যারা সমালোচনা করছেন তারা তো দুর্নীতি খনি।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল চারটার কিছু সময় পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাধারণত সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা সেখানে সংশ্লিষ্ট সফর ছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status