ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
সৈকত নাসিরের নতুন ছবিতে ইমন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 5:56 PM

সৈকত নাসিরের নতুন ছবিতে ইমন

সৈকত নাসিরের নতুন ছবিতে ইমন

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিন্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিল একজনই। তিনি আকবর! এমন ট্যাগলাইনে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈকত নাসির।

ছবির নাম ‘আকবর-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। এ সিনেমার মাধ্যমে আবারো বড় পর্দায় ফিরছেন সৈকত নাসির। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এই ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। পাসওয়ার্ড সিনেমার জন্য পুরস্কার, শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হওয়াসহ সব মিলিয়ে চিত্রনায়ক ইমনের বৃহস্পতি এখন তুঙ্গে। এর মধ্যেই আসলো নতুন সিনেমার ঘোষণা।

ইমন বলেন, ‘এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা। আমি ভালো কিছুর অপেক্ষায়।'

নতুন করে ফেরা প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘এতদিন নানা রকম কাজের সঙ্গে ছিলাম। কাজ করতে ভালো লাগে আমার। তবে ফিল্মটাই করা হচ্ছিলো না। একটা খারাপ লাগা তৈরি হচ্ছিলো। নতুন করে সিনেমা শুর করলাম। একাধিক চমক নিয়ে আসছি।’

ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় চরিত্রকে কাল্পনিকভাবে সিনেমায় ফুটে উঠবে, জানান পরিচালক।

তবে সিনেমার নায়িকা এখনো চূড়ান্ত নয়। নামটা চমক হিসেবে আসবে শিগগিরই।

আসছে বছরের ১২ জানুয়ারি সিনেমার মহরত। ১৫ জানুয়ারি ২০২০ সিনেমার শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন সৈকত নাসির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status