|
মুরগির মাংসের ঝাল ফ্রেইজি রাঁধবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
|
![]() মুরগির মাংসের ঝাল ফ্রেইজি রাঁধবেন যেভাবে উপকরণ: ছোট করে কাটা মুরগির মাংস ৫০০ গ্রাম টমেটো কুচি ১ কাপ টমেটো সস আধা কাপ চিলি সস ৩ টেবিল চামচ লবণ পরিমাণমতো কাঁচা মরিচ ফালি ৪টি রসুন বাটা ১ চা চামচ আদা বাটা ২ চা চামচ সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ টকদই ৪ টেবিল চামচ ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ মরিচ গুঁড়া ২ চা চামচ তেজপাতা ২টি ধনেপাতা কুচি পরিমাণমতো। প্রণালি: কড়াইয়ে তেল গরম করে তেজপাতাসহ সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিন। মুরগির মাংস ও টকদই দিয়ে কষিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে হালকা আঁচে দিন। মাংস সিদ্ধ হলে টমেটো সস, চিলি সস, লবণ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
