|
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি আসনের জন্য লড়বেন ৫৯ জন
নতুন সময় প্রতিবেদক
|
![]() রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি আসনের জন্য লড়বেন ৫৯ জন এর আগে গত ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া চলে। এ বছর ৬টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭৭ হাজার ৭২৪টি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্র জানায়, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১৯৫টি আসনের বিপরীতে ২০ হাজার ৭৯২ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ২৩ হাজার ৯২ জন, বিজনেস স্ট্যাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৪৫টি আসনের বিপরীতে ৯ হাজার ৮৭৫ জন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে ৮ হাজার ৮৬০ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ৬ হাজার ৯১৫ জন এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ৮ হাজার ১৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
