ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীর যে চারটি গুণ থাকলে আপনি ভাগ্যবান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 3:58 PM

স্ত্রীর যে চারটি গুণ থাকলে আপনি ভাগ্যবান

স্ত্রীর যে চারটি গুণ থাকলে আপনি ভাগ্যবান

স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। অর্থাৎ স্বামী এবং স্ত্রী দু’জন মিলে তবেই সংসার পরিপূর্ণ। বিবাহিত জীবন সুখ ও শান্তিপূর্ণ করে তুলতে দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। স্বামীর জীবনেও তাই স্ত্রীর গুরুত্ব অনেকটাই। স্ত্রীর যদি বিশেষ কিছু গুণ থাকে তবে স্বামী হিসেবে আপনি সৌভাগ্যবান। জেনে নিন তেমনই চারটি গুণের কথা-

ঘরের কাজে দক্ষ: দুজন মিলে সংসারে যতই কাজ করুন না কেন, মেয়েরা যেমন নিখুঁতভাবে সংসার গুছিয়ে রাখতে পারেন, ছেলেরা ততটা পারেন না। তাই যে সংসারে স্ত্রী গৃহকর্মে খুব নিপুণ হন সেই সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। সেই স্ত্রী সমাজ ও সংসারে বিশেষ সম্মান লাভ করেন, সাথে সাথে তার স্বামীর জীবনও হয়ে ওঠে খুশিতে পরিপূর্ণ।

মিষ্টভাষী: কথায় আছে, মুখের কথা দিয়েই বিশ্বজয় করা যায়। তবে তা হতে হবে ইতিবাচক। যে স্ত্রী সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন, কারো সাথে খারাপ ব্যবহার করেন না, সবার সাথে মিষ্টিভাবে কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারী। আর তার স্বামী খুবই সৌভাগ্যবান তা নিশ্চয়ই বলে দিতে হবে না!

আপনার পরিবারকে আপন করে নেয়া: বিয়ে মানেই প্রত্যেক স্ত্রীর জন্য নতুন একটি পরিবারে আগমন। বিয়ের পর সব মেয়েকেই তার স্বামীর বাড়িতে। যে স্ত্রী নতুন বাড়িতে এসে নতুন পরিবারকে আপন করে নেন, নতুন পরিবারের সবকিছুর সঙ্গে মিলেমিশে থাকেন, তিনি গুণবতী স্ত্রী। তাই তার স্বামী সত্যিই ভাগ্যবান।

স্বামীকে শ্রদ্ধা করেন: যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন, তার স্বামী খুবই সৌভাগ্যবান। যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status