|
দীপাবলিতে ভাইরাল কোহলি-আনুশকা
নতুন সময় ডেস্ক
|
![]() দীপাবলিতে ভাইরাল কোহলি-আনুশকা রোববার সেই ছবি দেখে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। টুইটার ও ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে বিরাট লিখেছেন- সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আলোর উৎসবে আপনাদের জীবনও আলোকিত হয়ে উঠুক। আর আরও বেশি ভালোবাসা ও শান্তি নিয়ে আসুক সবার জন্য। আনুশকা শর্মাও তার টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন এই ছবি। তিনি লিখেছেন- আপনাকে ও আপনার পরিবারকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আমি আশা করি আমরা সবাই নিজেদের মধ্যে আলো খুঁজে পাব এবং সত্য যেন সবসময় জিততে পারে। বিরুষ্কার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে। ২০১৭ সালের ডিসেম্বরে বিরাট কোহলির সঙ্গে ইতালিতে বিয়ে হয় আনুশকা শর্মার। এর পর থেকেই তারা নানা অন্তরঙ্গ ছবি শেয়ার করেন ইন্টারনেটে। সূত্র: এনডিটিভি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
