|
খালেদা জিয়া ভালো আছেন, চিকিৎসায় সন্তুষ্ট: বিএসএমএমইউ পরিচালক
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়া ভালো আছেন, চিকিৎসায় সন্তুষ্ট: বিএসএমএমইউ পরিচালক তিনি বলেন, গত সাত মাস আগে খালেদা জিয়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বাতজ্বরজনিত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময়ের চিকিৎসায় বেশিরভাগ অসুখের উন্নতি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যগত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে আয়োজিত এক প্রেসব্রিফ্রিংয়ে মাহবুবুল হক এসব কথা বলেন। বিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়ার বাতজ্বরের আধুনিক চিকিৎসার শুরু করার জন্য এক ধরনের ভ্যাকসিন নেয়া প্রয়োজন। কিন্তু তিনি ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না। চিকিৎসকরা তাকে কাউন্সেলিং করে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসার্থে গঠিত মেডিকেল টিমের প্রধান ও বিএসএমএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার, এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
