|
মা হলেন তানজিন তিশা, বাবা অপূর্ব!
নতুন সময প্রতিবেদক
|
![]() মা হলেন তানজিন তিশা, বাবা অপূর্ব! অপূর্ব বা আফরান নিশোর সঙ্গে তিশাকে পেলেই জমে যাচ্ছে নাটক-টেলিছবি। টেলিভিশন মালিকরাও তাই তিশার উপর ভরসা করছেন চোখ বন্ধ করে। পাশাপাশি ইউটিউবেও তিশাকে নিয়ে নাটক নির্মাণের হিড়িক। গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নানা মাত্রিক চরিত্রে কাজ করতে হয় এই অভিনেত্রীকে। নানা পেশার নানা মানুষের রূপ ধারণ করতে হয়েছে। সম্প্রতি সোহেল আরমানের ‘রাজপুত্র’ শিরোনামের একটি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটিতে তিশার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। নাটকে তিশার সন্তানের চরিত্রে দেখা যাবে তার বড় বোনের সন্তান নায়াসকে। এ নিয়ে তিশা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেছি। এর আগে কখনো এমন গল্প ও চরিত্রে আমার অভিনয় করা হয়নি। বেশ একটা আবেগী ব্যপার আছে।’ ‘পুরো গল্প জুড়ে সন্তানের জন্য একজন মায়ের কেমন হাহাকার থাকে সেটি দেখা যাবে। এছাড়া আমার বোনের সন্তানকে নিয়ে কাজ করতে অনেক মজা হয়েছে শুটিং স্পটে। মাত্র দেড় বছরের শিশু নায়াস। এরমধ্যেও সে কোনো প্রকার কান্নাকাটি ছাড়া সারা দিন আমাদের সঙ্গে ছিল। বিশেষ করে শুটিং স্পটে অপূর্ব ভাইয়ের কোলে থাকতে সে খুব পছন্দ করতো’- যোগ করেন তিশা। শিগগিরই এই নাটকটি বেসরকারি কোনো টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
