|
পাপনের কাছে তথ্য ছিল, বানচাল হবে ভারত সিরিজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাপনের কাছে তথ্য ছিল, বানচাল হবে ভারত সিরিজ বিসিবি দাবি-দাওয়া মেনে নেয়ায় মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। এরই মধ্যে সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন বোর্ডকর্তারা। আপাতত সংকট কেটেছে। ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক তথ্য দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বললেন, তার কাছে তথ্য ছিল- ভারত সিরিজ বানচাল হবে। আগামী নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। এরই মধ্যে একে সামনে রেখে টাইগার জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। তবে সিরিজটি নিয়ে নাকি অনেক নাটক হতে পারে বলে মনে করছেন নাজমুল হাসান। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত সফরের এখনও আপনারা অনেক কিছু দেখেননি। দেখেন না কি হয়? আমি বলেছি- এ ধর্মঘটের পেছনে ষড়যন্ত্র আছে। কিছু তো অবশ্যই আছে। বিসিবিপ্রধান বলেন, দীর্ঘদিন ধরে আপনারা আমাকে চেনেন। কখনও ভুল বা মিথ্যা কিছু বলেছি? নিশ্চয়ই হুট করে ক্রিকেটার ক্রিকেট বয়কটের পেছনে কিছু আছে। তাদের খেলা বর্জনের নেপথ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। আমার কাছে তথ্য ছিল- ভারত সিরিজ বানচাল হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
