|
অনার্স প্রথম বর্ষের খাতা কাটছেন প্রভাষকের শ্যালিকা
নতুন সময় ডেস্ক
|
![]() অনার্স প্রথম বর্ষের খাতা কাটছেন প্রভাষকের শ্যালিকা বুধবার দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে দেখা যায় ওই ছাত্রী ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের খাতা কাটছেন। খাতাগুলো কে দিয়েছেন, কোথায় পেলেন প্রশ্ন করতেই বেরিয়ে পড়ে অজানা কাহিনী। সোমা মহালদার বলেন, আমার দুলাভাই খাতাগুলো দিয়েছেন দেখার জন্য। তাই আমি দেখছি। এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের (২০১১৫০১) খাতা। আপনার কাছে কতগুলো খাতা রয়েছে এমন প্রশ্নে ওই ছাত্রী বলেন, আমার কাছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের ৫০টি খাতা রয়েছে। এরপর তিনি রুমে গিয়ে বাকিখাতা বের করে দেখান। খাতায় দেখা যায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ১ আগস্ট। কলেজ ছুটির দিন থাকায় ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী উপস্থিত ছিলেন। পরীক্ষার খাতা শ্যালিকা অথবা ছাত্রীকে দিয়ে দেখানোর বিষয়ে কুমিরা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্য ব্যানার্জী বলেন, বয়স একটু বেশি হওয়ার কারণে চোখে ঠিকমতো দেখতে পাই না। তাই শিক্ষার্থীর কাছে দিয়েছি দেখার জন্য। অভিযোগের এসব বিষয়ে জানতে কলেজ অধ্যক্ষ লুৎফুন আরা জামানের ফোনে একাধিক কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে, কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক আছাদুজ্জামান বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
