ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার সালমা-রুমানাদের বেতন বাড়া দাবি তুলেছেন সাকিবরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 11:37 PM

এবার সালমা-রুমানাদের বেতন বাড়া দাবি তুলেছেন সাকিবরা

এবার সালমা-রুমানাদের বেতন বাড়া দাবি তুলেছেন সাকিবরা

দেশের নারী ক্রিকেটারদের জন্য প্রাপ্য সুযোগ-সুবিধা চেয়েছেন ধর্মঘটে থাকা সাকিব আল হাসানরা। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জমায়েত হয়ে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে তাদের মুখপাত্র হিসেবে সবার সামনে আসেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

ক্রিকেটাররা নিজেদের দাবিতে বাড়তি দুটি ধারা যোগ করেন। তার একটি ছিল বিসিবির লভ্যাংশের ভাগ। দ্বিতীয় নতুন দাবি- দেশের নারী ক্রিকেটারদের সার্বিক সুযোগ-সুবিধা পুরুষ ক্রিকেটারদের মতো যাতে হয় সে বিষয়ে বিসিবি যেন পূর্ণ নিশ্চয়তা দেয়।

উল্লেখ্য, দেশের নারী ক্রিকেটাররা খুবই নগণ্য পারিশ্রমিক পান। চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের তালিকাও অনেক সংক্ষিপ্ত। তাদের সর্বোচ্চ পারিশ্রমিক ৩০ হাজার টাকা। পারিশ্রমিকের এ মান গ্রেড অনুযায়ী পুরুষ ক্রিকেটারদের মতো সুনির্দিষ্ট পর্যায়ে উন্নীত করার দাবি তুলেছেন ক্রিকেটারা।

তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে এখন পাকিস্তান সফরে রয়েছেন সালমা খাতুন ও রোমানা আহমেদরা। ধর্মঘটে থাকা ক্রিকেটারদের বাকি ১১টি দাবি তারা আগেই জানিয়ে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status