ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘মামির সঙ্গে বাবার ২০ বছরের পরকীয়ার প্রমাণ পেয়েছি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 6:21 PM

‘মামির সঙ্গে বাবার ২০ বছরের পরকীয়ার প্রমাণ পেয়েছি’

‘মামির সঙ্গে বাবার ২০ বছরের পরকীয়ার প্রমাণ পেয়েছি’

এক তরুণ ফেসবুকে জানিয়েছেন, তার বাবা গোপনে (ছেলের) মামির সঙ্গে গত ২০ বছর ধরে অবৈধ সম্পর্ক করেছেন। আর বিষয়টি যুক্তরাষ্ট্রের জর্ডান নামে ওই তরুণ ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন।

সম্প্রতি জর্ডানের এক মামাতো ভাই তার মামির মোবাইল ফোনের ফেসবুকে ঢুকে পড়েন। তখনই জর্ডানের বাবা ও মামির পরকীয়া সম্পর্কের কথোপকথন চোখে পড়ে।

ওই তরুণ জানান, তার বাবা ও মামি পারিবারিকভাবে অনেক ঘনিষ্ঠ। তারা একসঙ্গে প্রায় ছুটির দিনই কাটান। তার বাবা পিটার এবং মামি ক্যাথরিন ফেসবুক বন্ধুও।

জর্ডান আরো জানান, তার বাবা ও মামি যৌন উত্তেজক কথা বলত। এমনকি তাদের ঘনিষ্ঠ অনেক ছবিও পাওয়া গেছে, যেগুলো তারা বিভিন্নখানে ঘোরাঘুরি ও অন্তরঙ্গ মুহূর্তে তুলেছেন।

তবে এ ব্যাপারে মামির কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা মজা করে এসব কথা বলেছেন। যদিও ততক্ষণে ম্যাসেঞ্জার থেকে সব মুছে ফেলেন তিনি।

যদিও আগেই সেসব ছবি প্রিন্ট করে সংরক্ষণ করেছেন জর্ডানের মামাতো ভাই। পরে তার মামিকে সব স্বীকার করে নেয়ার কথা বলেন। অন্যথায় এসব কথা তার মা ও মামাকে বলার হুমকি দেন জর্ডান।

জর্ডান বলেন, এসব জেনে আমি বিস্মিত হইনি। তবে বিষয়টি জানার পর আমার মা কেমন দৃষ্টিতে মামিকে দেখবে, সেটাই ভাবছি। কারণ মা আমার মামিকে অনেক বিশ্বাস করতো, সেই সঙ্গে বাবাকেও।

তিনি আরো বলেন, সেই সঙ্গে আমার মাত্র নয় বছরের এক বোনও রয়েছে। বিষয়টি জানাজানি হলে আমার বোনের ওপর এর প্রভাব পড়তে পারে।

ওই পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, তোমার মায়ের বিষয়টি জানা উচিত। এটা তাকে কষ্ট দেবে ঠিকই। তবে তিনি বিষয়টি জানার অধিকার রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status