ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্যান্টের ভেতর ২০ স্বর্ণের বার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 6:05 PM

প্যান্টের ভেতর ২০ স্বর্ণের বার

প্যান্টের ভেতর ২০ স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের ২০ স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। স্বর্ণের বারগুলো প্যান্টের ভেতর বিশেষ কায়দায় ছিল।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আরমান। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই যাত্রী জেদ্দা থেকে সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৩৬ ফ্লাইটে দুপুর পৌনে ২টায় ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ২টায় তাকে এপবিএন অফিসে এনে তল্লাশি করলে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় রাখা বারগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, স্বর্ণগুলো প্যান্টের বেল্টের নিচে ওয়েস্ট ব্যান্ডের ভেতর বিশেষ কায়দায় সেলাই করে রাখা ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ।

জিজ্ঞাসাবাদে আরমান জানায়, রূপম নামে এক ব্যক্তি বিমানের মধ্যে তাকে এসব স্বর্ণ দিয়েছে। আরমানের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status