ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সত্যিই কি, বারবার ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:10 AM

সত্যিই কি, বারবার ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়!

সত্যিই কি, বারবার ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়!

ন্যাড়া করে দিলেই চুল ঘন হবে- এই বিশ্বাস প্রায় সবার মনেই! শিশুদের পাতলা চুল ঘন হবে বলে বাবা-মায়েরা কিছু দিন পরপরই তাদের মাথার চুল ফেলে দেন। এটা বেশ বড় বয়স পর্যন্ত চলে কারো কারো ক্ষেত্রে। বারবার ন্যাড়া করলেই যে ভালো চুল গজাবে, এ কথাটার কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

কারণ বিশেষজ্ঞরা বলেন, চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার ওপরে চুলের যতটুকু অংশ আছে, কেবল সেটুকুই ফেলে দিচ্ছেন। এর ফলে আপনার হেয়ার ফলিকলের স্বাস্থ্যোন্নতি হওয়া সম্ভব নয়। চুলের স্বাস্থ্যে জিন বা বংশগতির ধারার ভূমিকা সবচেয়ে বেশি- তাই বাচ্চাকে যত বারই ন্যাড়া করুন না কেন, সে পরিবারের অন্য সবার মতোই চুলের ধারা পাবে।

একটু লক্ষ্য করলেই দেখা যাবে চুল যেমন ছিল, টাক করে দেয়ার পরে নতুন চুল যখন গজালো সেই একই ধরনের চুল হলো। এজন্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট বড় সবারই ন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই। তবে তিন-চার মাস পরপর চুলের আগা কেটে ট্রিম করিয়ে নিলে চুল সুন্দর থাকে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status