অবৈধ স্থাপনার দখল হতে সড়ক ও ফুটপাত মুক্ত করতে আজ (২২ সেপ্টেম্বর) থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে ঢাকা উত্তর।
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা এলাকার সোনারগাঁও জনপথ থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
উচ্ছেদ অভিযান বিষয়ক সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেয়র বলেছিলেন, ২২ সেপ্টেম্বর থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হবে। অভিযানে আমরা এক একটি এলাকা ধরে পরিচালনা করব, ওই এলাকারর ফুটপাত যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। সেক্ষেত্রে এক এলাকায় যদি আমাদের ৫ -১০ দিনও লাগে আমরা তা করব।
উত্তরা এলাকায় যেসব সড়ক-ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হবে :
ডিএনসিসি সূত্র জানিয়েছে, অঞ্চল-১ এর ১ নম্বর ওয়ার্ডে সোনারগাঁও জনপথ রোড, সাত নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোড, রবীন্দ্র সরণি, ঢাকা ময়মনসিংহ সড়কের উভয় পার্শ্ব, জসিমউদ্দীন এভিনিউ, গাউসুল আজম এভিনিউ ৭ নম্বর সেক্টরের ২৭ নাম্বার রোড, ঈশা খাঁ এভিনিউ, আলাউল এভিনিউ, শাহজালাল এভিনিউ, ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড, গরীবে নেওয়াজ এভিনিউ, বেড়িবাঁধ রোড (সেক্টর-৮), ৩ নম্বর সেক্টরের দুই নাম্বার রোড, ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোড, সেক্টর ১০ রানাভোলা রোড, লেকাপাড় রোড (সেক্টর-৭), ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর রোড, ১০ নম্বর সেক্টরের ১২/এ নম্বর রোড, কাঁচা বাজার মোড (সেক্টর ১২), ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড, ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড (ফ্রেন্ডস ক্লাব)। ১১ নম্বর সেক্টরের ১০/বি নম্বর রোড, ৭ নম্বর সেক্টরের ৩৪ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড, ১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের কাঁচা বাজার রোড, ১ নম্বর সেক্টরের ৭ নম্বার রোড এবং শাহমুখদুম রোড এলাকার সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।