ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 'প্রচণ্ড ভয় করছে‍‍‌‌': কিম কার্দেশিয়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 10:40 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 September, 2019, 10:41 AM

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 'প্রচণ্ড ভয় করছে‍‍‌‌': কিম কার্দেশিয়ান

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 'প্রচণ্ড ভয় করছে‍‍‌‌': কিম কার্দেশিয়ান

বেশ কয়েক মাস ধরেই শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করার কথা জানাচ্ছিলেন কিম কার্দেশিয়ান। মাথাব্যথার পাশাপাশি ফুলতে থাকে তার শরীরের বিভিন্ন অংশ এবং পাশাপাশি অসীম অবসন্নতা ঘিরে ধরে তাকে। এরপর চিকিৎসকের পরামর্শে তাই রক্ত পরীক্ষা করান কিম।

রক্ত পরীক্ষার পর জানা যায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিম। তার শরীরে বাসা বেঁধেছে জটিল লুপাস ও রিউম্যাটয়েড আরথ্রাইটিস। রক্ত পরীক্ষার ফল জানার পরে 'কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস' সিজন প্রিমিয়ারের মাঝেই ভেঙে পড়লেন বিশ্বখ্যাত রিয়েলিটি স্টার। তবে এই পরীক্ষার ফলই চূড়ান্ত বলে মানতে চান না কিমের চিকিৎসক ওয়ালেস। তার পরামর্শে এবার কিমের দুই হাত এবং শরীরের অস্থিসন্ধিগুলি আলট্রাসাউন্ড স্ক্যান করা হবে বলে ঠিক হয়েছে।
রক্ত পরীক্ষার ফল জানার পরে আতঙ্কিত কিম কার্দেশিয়ান টুইট করে জানান, 'প্রচণ্ড ভয় করছে। হাতের যন্ত্রণার কথা ভেবে এবং তার পিছনের সম্ভাব্য কারণ জানার পরে সত্যি আতঙ্কিত বোধ করছি। ভয়টা মাথার ভিতরে থেকেই যাচ্ছে। কী হয়েছে জানার জন্য এত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলাম।'

উল্লেখ্য, ২০১৮ সালে কার্পেল টানেল উপসর্গের শিকার হন কিম। কব্জিতে অতিরিক্ত চাপ পড়ে বলে চিকিৎসকরা তাকে সেল্ফি তুলতে নিষেধ করেন। আপাতত চিকিৎসকদের চূড়ান্ত নিদানের জন্য অপেক্ষায় রয়েছেন কিম-ভক্তরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status