বাগমারার তাহেরপুর পৌরসভায় শ্রী শ্রী প মন্দিরে বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ৩৯তম বার্ষিক ৫৬ প্রহর নামযঞ্জানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ।
রবিবার ৮ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টায় পৌরসভার হরিতলা মোড়ের প মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মেয়র আবুল কালাম আজাদ উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন,তাহেরপুর হিন্দু ধর্মম্বলীদের প্রধান উৎসব দূর্গাপূজার কারণে একটি ঐতিহাসিক স্থান। একারণে সারা পৃথিবী তাহেরপুরকে চেনে। বাংলাদেশে তাহেরপুর পৌরসভা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রীতির রোল মডেল। তিনি এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শ্রী সত্যজিত রায় তোতা,কাউন্সিলর কান্টু শাহ, ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিজেন হালদার,আওয়ামী লীগ নেতা ভজন ও জয় রাহা প্রমুখ।
অনুষ্ঠানটি ৮সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত চলবে।