ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার বরগুনায় চলন্ত বাস থেকে বৃদ্ধ মা ও ছেলেকে ফেলে দিল হেলপার!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 September, 2019, 8:10 PM

এবার বরগুনায় চলন্ত বাস থেকে বৃদ্ধ মা ও ছেলেকে ফেলে দিল হেলপার!

এবার বরগুনায় চলন্ত বাস থেকে বৃদ্ধ মা ও ছেলেকে ফেলে দিল হেলপার!

সিটে বসাকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে চলন্ত যাত্রীবাহী বাস থেকে বৃদ্ধ মা ও ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হেলপার। এতে মা-ছেলে দুজনই আহত হয়েছেন।

সোমবার আমতলী-পটুয়াখালী মহাসড়কের একে স্কুল চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে বাঁধঘাট বটতলা থেকে আমতলী সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক মো. মনিরুল ইসলাম তার অসুস্থ বৃদ্ধ মাকে ডাক্তার দেখাতে পটুয়াখালী নিয়ে যাচ্ছিলেন। কুয়াকাটা-বরিশালগামী যাত্রীবাহী বাস মিশুক পরিবহনে ওঠেন।

মনিরুল তার মায়ের বসার জন্য একটি সিট চাইলে সুপারভাইজার কোনো সিট না দিয়ে তার সঙ্গে তর্ক শুরু করে। এক পর্যায়ে হেলপার তাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মনিরুলের পায়ের গোড়ালি ভেঙে যায় এবং তার বৃদ্ধ মাও আঘাত পান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত প্রভাষক মনিরুল ইসলাম বলেন,  গাড়িতে উঠে আমার অসুস্থ, বৃদ্ধ মায়ের জন্য ১টি সিট চাইলে সুপারভাইজার অহেতুক তর্ক শুরু করে দেয়। একে স্কুল চৌরাস্তায় এসে আমাকে ও আমার মাকে গাড়ির হেলপার ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। এতে বৃদ্ধ মা শরীরে আঘাত প্রাপ্ত হন ও আমার বাম পায়ের গোড়ালি ভেঙে গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুন অর রশিদ জানান, আহত প্রভাষক মনিরুল ইসলাম ও তার বৃদ্ধ মাকে চিকিৎসা দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status