ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘সাহসী হিরো আলম’ ছবিতে থাকছেন যে ৩ নায়িকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 5:52 PM

‘সাহসী হিরো আলম’ ছবিতে থাকছেন যে ৩ নায়িকা

‘সাহসী হিরো আলম’ ছবিতে থাকছেন যে ৩ নায়িকা

আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম খবরের পাশাপাশি নতুন রুপে দর্শকের সামনে আসছেন। নিজেই এক সঙ্গে তিন নায়িকা নিয়ে প্রযোজনা করছেন ‘সাহসী হিরো আলম’ নামের একটি সিনেমা। এই সিনেমায় হিরো আলমের বিপরীতি থাকছেন, সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি, নুসরাত জাহান।

বিডি২৪লাইভকে হিরো আলম বলেন, ছবিটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেব। সেন্সর হলেই অক্টোবরে মুক্তি দেব। ছবির গল্প অনেক চমৎকার। আশাকরি দর্শকরা ছবিটি পছন্দ করবেন। সিনেমার স্যুটিং শেষ আজ (বুধবার) থেকে ডাবিং শুরু করেছি।

ব্যতিক্রমধর্মী সামাজিক প্রেমের গল্প নিয়ে ‘সাহসী হিরো আলম’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ সিনেমায় কারা অভিনয় করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, হিরো আমি একাই। আর নায়িকা ৩ জন।

ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমার পরিচালক এ আর মুকুল নেত্রবাদী। ছবির কাহিনি লিখেছেন হিরো আলম। নাম ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলম। তার নায়িকা হয়ে সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি, নুসরাত জাহান। এছাড়াও আরও অভিনয় করেছেন, সাদেক বাচ্চু, শাংকু পাঞ্জেসহ আরও অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status