ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
আবারও বেফাঁস মন্তব্য ট্রাম্পের, জবাব দিলেন ওবামা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 July, 2019, 11:08 AM

আবারও বেফাঁস মন্তব্য ট্রাম্পের, জবাব দিলেন ওবামা!

আবারও বেফাঁস মন্তব্য ট্রাম্পের, জবাব দিলেন ওবামা!

আবারও বেফাঁস মন্তব্য করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার লক্ষ্য, মার্কিন কংগ্রেসের আফ্রো-মার্কিন সদস্য অ্যালাইজা কামিংস।

টুইটে ট্রাম্প বলেছেন, ওই সদস্য যে জেলা থেকে এসেছেন, সেই বল্টিমোর ‘বিরক্তিকর, ইঁদুরভরা আবর্জনার স্তূপ’ ছাড়া আর কিছুই নয়। কামিংসের অপরাধ, তিনিও মেক্সিকো সীমান্তের পরিস্থিতি নিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ সরব হয়েছিলেন। ট্রাম্প বলতে চেয়েছেন, মার্কিন সীমান্তের তুলনায় ‘আরও খারাপ অবস্থা’ বল্টিমোরের এবং কৃষ্ণাঙ্গ-প্রধান এই জেলা খুবই ‘বিপজ্জনক।’ কামিংসসহ বল্টিমোরের সব বাসিন্দাই ক্ষুব্ধ ট্রাম্পের উপরে। অ্যালাইজার সমর্থনে বল্টিমোরের মেয়র জ্যাক ইয়ং বলেছেন, ‘‘আমাদের দেশের রাজনৈতিক নেতা এভাবে একটা প্রাণবন্ত শহরকে কলঙ্কিত করছেন, এটা মেনে নেয়া যায় না।’’
ট্রাম্পের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। সম্প্রতি ট্রাম্প কংগ্রেসের চার ‘অ-শ্বেতাঙ্গ’ মহিলাকে বর্ণবিদ্বেষী আক্রমণ করার পরে সরব হয়েছেন ১৪৮ জন আফ্রো-মার্কিন নাগরিক। এদের প্রত্যেকেই ওবামার আমলে মার্কিন প্রশাসনে ছিলেন। এদেরই পাশে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট।

একটি মার্কিন দৈনিকে সম্পাদকীয় পাতায় ওই ১৪৮ জন কলম ধরেছেন। সেই লেখার লিঙ্ক টুইটারে শেয়ার করে ওবামা লিখেছেন, ‘‘আমার প্রশাসনে এই দলটি যেভাবে কাজ করেছে, তা নিয়ে আমি বরাবরই গর্বিত। কিন্তু তার চেয়েও বড় কথা, এখনও আমেরিকার জন্য ওরা যেভাবে লড়াই চালাচ্ছেন, সেটাও গর্বের কারণ।’’

লেখার শিরোনাম : ‘‘আমরা আফ্রো-মার্কিন, আমরা দেশপ্রেমী, আমরা অলসভাবে বসে থাকতে চাই না।’’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status