ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 10:46 AM

মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৫

মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ৫

রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের ৫ জনকে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট।

শনিবার ভোরে রূপনগর আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন,আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী সহ আরো দুই নারী। অভিযানের সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে জাকারিয়া আহত হন।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করে। এতে জাকারিয়া নামের একজন আসামি গুলিবিদ্ধ হয়। এ সময় আসামিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়।

তিনি আরো জানান, বাসা হতে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status