ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ঢাকার মেয়ে রেবেকার ২৬ বছর আগের আবেগঘন ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 10:11 AM

ঢাকার মেয়ে রেবেকার ২৬ বছর আগের আবেগঘন ভিডিও ভাইরাল

ঢাকার মেয়ে রেবেকার ২৬ বছর আগের আবেগঘন ভিডিও ভাইরাল

রেবেকা শফি। এক সময় ঢাকার ধানমিন্ডতে থাকতেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক আর মা অধ্যাপিকা। রেবেকা এখন জেনেটিকস নিয়ে পোস্ট ডকটরাল রিসার্চ করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

তার ছোট বেলার একটি ভিডিও নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গেছে। ২৬ বছর আগের সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশংসায় ভাসছেন রেবেকা শফি।

১৯৯৩-৯৪ সালে স্কুলের একটি বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বক্তব্য রাখে রেবেকা। সেই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

‘ছেড়ে দিয়েই জিতে যেতে চায়’ গত দুই দিন ধরে এই ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ একাধিকবারও শুনছেন সেই ভিডিও।

আপাত দৃষ্টিতে একটি সাধারণ মেয়ের স্কুলের অনুষ্ঠানের একটা বক্তব্য বলে মনে হলেও, তার গলায় যেন যাদু লুকিয়ে আছে। তার কন্ঠস্বর, তার উচ্চারণে মোহিত বাঙালি।

মাত্র আড়াই মিনিটের বক্তব্যে মেয়েটি বলছে, কীভাবে জীবনে সে একটার পর একটা ইচ্ছে বিসর্জন দিয়েছে, সেকথাই বলেছে। খুব সাধারণ কথায় জীবনটা বুঝিয়ে দিয়েছে মেয়েটি। সব শেষে বলেছে, ‘একজন সৎ, পরিশ্রমী বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি। ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই।’

রেবেকা শফি ওয়েবসাইট থেকে জানা যায়, হার্ভার্ডে পড়াশোনা করে বর্তমানে রিসার্চ করছেন তিনি।

রেবেকার পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক আহমেদ শফি ও মা অধ্যাপিকা সুলতানা শফি। আহমেদ শফির বাবা আবদুস সালাম ছিলেন একটি সংবাদপত্রের সম্পাদক। রেবেকার বড় বোন ফারিয়াল শফিও পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী।

বর্তমানে রেবেকা জেনেটিকসের একজন রিসার্চ ফেলো। এনডিমিয়া নামে এক কন্যাসন্তানের মা তিনি। নিউরোসায়েন্সের ইন্টারসেকশন নিয়ে তিনি কাজ করছেন হার্ভার্ড মেডিকেল স্কুলে।

এই ভিডিও দেখে নিজেও চমকে গিয়েছেন রেবেকা শফি। তার ফেসবুক লিখেছেন, ‘নিজের ১৫ বছর বয়সের ভিডিও দেখে আমি অবাক, পুরনো দিনে ফিরে যাচ্ছি।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status