ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩৯৪ জনকে নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
নতুন সময়, চাকরি আছে ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 12:52 PM
সর্বশেষ আপডেট: Thursday, 25 July, 2019, 12:57 PM

১৩৯৪ জনকে নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

১৩৯৪ জনকে নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭টি পদে মোট এক হাজার ৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটরসহ মোট ১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

১৭টি পদে সর্বমোট ১৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাসসহ উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://nsi.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২৭ জুলাই, ২০১৯ দুপুর ১২টা এবং শেষ হবে  ২৬ আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬টা। সূত্র :  ইত্তেফাক, ২৪ জুলাই, ২০১৯

১৩৯৪ জনকে নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

১৩৯৪ জনকে নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status