ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অভিষেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 8:51 AM

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অভিষেক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অভিষেক

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করার লক্ষ্য নিয়ে গতকাল শপথ নিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করার ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ তা চুক্তিসহ হোক বা চুক্তি ছাড়া।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে দায়িত্বভার গ্রহণের পর প্রথম বক্তব্যে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দেন, জনগণে ইচ্ছা বাস্তবায়নের প্রতি তিনি সর্বাধিক গুরুত্ব দিবেন।

বুধবার (২৫ জুলাই) বিকালে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী টেরিজা মে। তারপরই রানির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন জনসন।

বাকিংহাম প্যালেস থেকে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে আসেন এবং জনতার উদ্দেশে বক্তৃতা দেন। বরিস জনসন বলেন, যুক্তরাজ্য আগামী ৩১ অক্টোবরই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কোচ্ছেদের জন্য মাত্র তিন মাস সময় পাচ্ছেন জনসন। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবিশ্বাসী, আশঙ্কাকারী ও হতাশাবাদী, যারা বলেছে এটা করা সম্ভব না তারা ভুল করছেন।

আনুষ্ঠানিকভাবে প্রাধনমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এখন দ্রুত নিজের মন্ত্রিসভা গুছিয়ে নেওয়ার কাজে হাত দেবেন জনসন। এরই মধ্যে মে’র মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের আশঙ্কা ছিল, মতের মিল হবে না বিধায় তারা জনসনের অধীনে কাজ করতে পারবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status