ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বৃষ্টির কল্যাণে পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 10:56 PM

বৃষ্টির কল্যাণে পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির কল্যাণে পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা

টানা তিন ম্যাচে হার। হট ফেবারিট হিসেবে বিশ্বকাপ খেলতে এসে দক্ষিণ আফ্রিকা এতটাই খেই হারিয়ে ফেলেছে যে, তাদেরকে এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল বললেও যেন কম বলা হবে। মানসিকভাবে তারা এতটাই বিধ্বস্ত, কেউ কেউ ভাবতেই শুরু করে দিয়েছিলেন, যে হয়তো বা ৯ ম্যাচের সবগুলো কিংবা সবচেয়ে বেশি ম্যাচ হারতে তারাই।




শেষ পর্যন্ত বৃষ্টি আশির্বাদ নিয়ে হাজির হলো দক্ষিণ আফ্রিকার জন্য। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ইনফর্ম ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হলেও বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি। যে কারণে শেষ পর্যন্ত ১ পয়েন্ট পেয়ে খাতা খুললো প্রোটিয়ারা। চার ম্যাচ শেষে এখন দক্ষিণ আফ্রিকার নামের পাশে শোভা পাচ্ছে ১ পয়েন্ট।

এবারের বিশ্বকাপে বৃষ্টির শঙ্কা ছিলো আগে থেকেই। বৃষ্টির কারণে ভেসে যেতে পারে বেশ কয়েকটি ম্যাচ এমন পূর্বাভাসও ছিলো। সে পূর্বাভাস সত্যি করে এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে বিশ্বকাপের দুটি ম্যাচ। গত শুক্রবার বৃষ্টিতে ভেসে গিয়েছিলো শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে টসও হয়নি। আজ (সোমবার) বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ- দক্ষিণ আফ্রিকা ম্যাচও।

প্রথম তিন ম্যাচে ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের কাছে হেরে এমনিতেই বিপাকে ছিলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেই জয়ের আনন্দে ভাটা পড়েছিলো তাদের।

ম্যাচটা অনুষ্ঠিত হলে শেষ পর্যন্ত ফল কি হতো বলা মুস্কিল। তবে ম্যাচের শুরুটা বলছিল, আজও হয়তো একরাশ হতাশা অপেক্ষা করছিল দক্ষিণ আফ্রিকার জন্য। কারণ রোজ বোলে টস হেরে ব্যাট করতে নেমেই ক্যারিবীয় পেসের সামনে ধুঁকতে শুরু করেছিল প্রোটিয়ারা।

টস হেরে ব্যাট করতে নেমে ২৮ রানেই ২ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ৭ বলে ৬ রান করে বিদায় নেন হাশিম আমলা। ১০ বলে ৫ রান করে আউট হন এইডেন মারক্রাম। ২টি উইকেটই নেন শেলডন কটরেল। বৃষ্টি আসার সময় ২১ বলে ১৭ রান নিয়ে কুইন্টন ডি কক এবং ফ্যাফ ডু প্লেসি কোনো রান না নিয়ে উইকেটে ছিলেন।

৪ ম্যাচে দক্ষিণ আফ্রিকার হলো ১ পয়েন্ট এবং ৩ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হলো ৩ পয়েন্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status