|
দৈনিক ২০০ টাকার সিগারেট খান কারওয়ানবাজারের এই ভিক্ষুক
নতুন সময় ডেস্ক
|
|
ভিক্ষুক আকাশ রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ভিক্ষা করেন খর্বাকৃতির আকাশ। তিনি জানান, প্রতিদিন সকালের নাস্তা সেরে ১১টায় বাসা থেকে বের হন তিনি। সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে গড়ে চার হাজার টাকা আয় হয় তার। অর্থাৎ মাস শেষে তার আয় লাখ টাকা ছাড়িয়ে যাবে। তিনি সবসময় দামি ব্রান্ডের সিগারেটই খান। আকাশ বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন ছোট বোনও রয়েছে। চার মাস হলো বিয়ে করেছেন আকাশ। বউ তার সঙ্গে ঢাকায় থাকেন। তিনি বলেন, বউ আমার সঙ্গে ঢাকা থাকে। আমি যদি না খাইয়াও থাকি। তাও আমার বউরে না খাইয়া রাখবো না। তবে বউরে কোথাও কামে দিমু না। আপনারা যদি টাকা না দেন, তাহলে আমি খাব কী? ঈদে কী কিনেছেন? জবাবে আকাশ বলেন, সবার জন্যই জামা কাপড় কিনছি। বউয়ের জন্যই বেশি কিনছি। শাড়ি, থ্রি পিস, প্যান্ট, সাজগোজের জিনিসসহ অনেক কিছু। আলাপকালে পাশে থাকা এক ব্যক্তি মজার ছলে, আকাশকে ১৫ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার কথা বলেন। জবাবে আকাশ বলেন, এত কম টাকায় আমার চলবো না ভাই। ঘরে বউ থাকবো না। আমি আরো বেশি কামাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
