ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
বেদের মেয়ে তিশা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 11:18 AM

নুসরাত ইমরোজ তিশা

নুসরাত ইমরোজ তিশা

‘বেদের মেয়ে জোৎসা’ ছবিটি মন কেড়ে নিয়েছিলো সিনে প্রেমিদের। এবার সেই জোৎসার জায়গা চলে এসেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে তিনি বেদে বহরে থাকেন না, থাকেন এক বুড়ির বাড়িতে।

সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বিষ নামান তিশা। মেম্বারের ছেলে ইয়াস রোহান একদিন নৌকা পার হওয়ার সময় দেখা মিলে তিশার। তার কথা শুনে প্রেমে পড়ে যান।




এরপর মেম্বারের কাছে খবর যায়, তার ছেলেকে ওই বেদেনীর বাড়ির আশপাশে দেখা গেছে। ঘরে ফেরার পর ছেলেকে খুব করে বকা দেয় বাবা। কিন্তু তার মন পড়ে থাকে তিশার কাছে। একদিন তিশা তার জীবনের গল্প শোনান রোহানকে।

তিশা জানান, বহরের বাইরের এক ছেলের সঙ্গে প্রেম করার কারণে তাকে বেদে বহর ছেড়ে গ্রামের বুড়ির বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। এসব শুনে রোহানের মায়া যেন আরো বেড়ে যায়। এরপর প্রেম নিবেদন ককরেন তিনি। কিন্তু তিশা দ্বিতীয়বার সম্পর্কে জড়াতে ভয় পান। রোহান কি পারবে তিশার সঙ্গে ঘর বাঁধতে। গল্পের পুরোটা জানা যাবে ‘বেদের মেয়ে’ নাটকে।

শাহজাহান সৌরভের রচনায় নাটকটি নির্মাণ করেছেন প্রীতি দত্ত। ‘বেদের মেয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন নূপুর চরিত্রে আর ইয়াস রোহানকে দেখা যাবে আহসানের ভূমিকায়। আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় নাটকটি সম্প্রচারিত হবে এটিএন বাংলায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status