ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
ঈদে যে খাবার খাচ্ছেন খালেদা জিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 9 June, 2019, 11:44 PM

ঈদে যে খাবার খাচ্ছেন খালেদা জিয়া

ঈদে যে খাবার খাচ্ছেন খালেদা জিয়া

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। অন্য বন্দিদের মতো তাকেও খাবার সরবরাহ করছে কারা কর্তৃপক্ষ। পায়েস, সেমাই ও মুড়ি খেয়েই ঈদের দিন কাটছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, একজন বন্দির মতো খালেদা জিয়া জেল কোড অনুযায়ী খাবার পাচ্ছেন। তবে ঈদের দিন অনুমতি সাপেক্ষে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারবেন। বেগম জিয়ার জন্য খাবারও নিয়ে আসতে পারবেন। অবশ্য কারা কর্তৃপক্ষ সেসব খাবার পরীক্ষা-নিরীক্ষা করবে।




কারাগার সূত্র বলছে, ঈদের দিন সকালে খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় (কেরানীগঞ্জ) কারাগারের কারারক্ষীদের তৈরি পায়েস, সেমাই ও মুড়ি দেওয়া হয়েছে। তবে তার খাবার তৈরি হবে চিকিৎসকের পরামর্শ ও ডায়েট চার্ট অনুযায়ী। দুপুরে ভাত অথবা পোলাও রাখা হয়েছে। এ দুটির মধ্যে তিনি যেটি খেতে চান সেটি আগে থেকে কারাগারে রান্না করা হবে। ভাত অথবা পোলাওয়ের সঙ্গে তার জন্য বরাদ্দ রয়েছে ডিম, রুই মাছ, মাংস আর আলুর দম। রাতে পোলাও এর সঙ্গে গরু অথবা খাসির মাংস, ডিম, মিষ্টান্ন, পান-সুপারি এবং কোমল পানীয় দেওয়া হবে। এসব খাবারের বাইরে খালেদা জিয়া অন্য কোনো খাবার খেতে চাইলে তাও কারা কর্তৃপক্ষকে অবহিত করতে পারবেন।

কারাগার সংশ্লিষ্টরা বলছেন, গত ঈদে খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে ঈদ করলেও এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখানেই ঈদ করতে হচ্ছে।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি আছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status