|
চমৎকার ‘ফ্ল্যাগশিপ’ ফোন আনলো সিম্ফনি
নতুন সময় ডেস্ক
|
|
চমৎকার ‘ফ্ল্যাগশিপ’ ফোন আনলো সিম্ফনি নতুন এই ফোনটিতে সিম্ফোনি কোনো কিছুরই কমতি রাখেনি। ব্যবহারকারীরা যাতে সব ধরনের অ্যাপস ইনস্টল করতে পারে সেজন্য এতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম। ফোনটিতে রয়েছে ১৫৬০*৭২০ রেজ্যুলেশনের ৬.০৯ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ২.৫ডি গ্লাস, সঙ্গে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। চার হাজার এমএএইচ-এর নন রিম্যুভেবল লি-পলিমার ব্যাটারি সংযুক্ত এ স্মার্টফোনটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল)। এছাড়া সেলফি প্রেমীদের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। জেড১৫-এ নোটিফিকেশন লাইট ছাড়াও সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আর গ্র্যাভিটি সেন্সর। ফোনটিতে স্পেশাল ফিচার হিসেবে আছে সফটওয়্যার বেইজড ফেস আনলক, এআই ক্যামেরা, স্মার্ট কন্ট্রোল, মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট, ওয়ান হ্যান্ড মোড। বর্তমানে বাজারে ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে। ক্যারিবিয়ান ব্ল– এবং ক্র্যানবেরি রেড কালার। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯,৪৯০ টাকা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
