|
ভাইরাল মাহতিম এবার বিতর্কিত
নতুন সময় ডেস্ক
|
|
ভাইরাল মাহতিম এবার বিতর্কিত মাহতিমের বিরুদ্ধে অভিযোগ এনেছে নাগরিক টিভি। জানা যায়, এক মাস ধরে নাগরিক টিভির পর্দায় প্রচারণা চলেছে- ঈদের পঞ্চম দিন মাহতিম শাকিব ও ইমরান হোসেন যৌথভাবে সরাসরি অনুষ্ঠান ‘গানের মেলা’য় অংশ নেবেন। কিন্তু একদিন আগে ‘বুকের বাঁ পাশে’ গায়ক নাগরিক টিভিকে জানান, তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। কারণ বগুড়ার একটি শো হাতে নিয়েছেন এবং সেখানে অনেক টাকা পারিশ্রমিক পেয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেন টেলিভিশন চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। তিনি জানান, মাহতিম শাকিব এক মাস আগে ইমরানসহ নাগরিকের অনুষ্ঠানে অংশ নিতে দিনক্ষণ ও পারিশ্রমিক চূড়ান্ত করেন। অথচ একদিন আগে রাত একটার সময় জানান, বগুড়ার একটি শো হাতে নিয়েছেন। মাহতিমের শিডিউল ফাঁসানোর কারণে ইমরান হোসাইন সকল রকমের প্রস্তুতি নিয়ে থাকলেও অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না বলে জানা গেছে। অবশ্য মাহতিম জানান, নাগরিকের সঙ্গে অনুষ্ঠান বিষয়ে কথা হলেও আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। পরে তিনি চ্যানেলটির কাছে দুঃখ প্রকাশ করেন। এদিকে কয়েক মাস আগে আরমান আলিফের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলে বাংলাভিশন। চ্যানেলটির একটি লাইভ অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা থাকলেও স্টুডিওতে আসেননি ‘অপরাধী’ গায়ক। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
