|
প্রিয়াঙ্কার ব্লাউজ ছাড়া শাড়ি পরা নিয়ে যা বললেন ডিজাইনার
নতুন সময় ডেস্ক
|
|
প্রিয়াঙ্কার ব্লাউজ ছাড়া শাড়ি পরা নিয়ে যা বললেন ডিজাইনার ইনস্টাগ্রামে ছবি পোস্ট হতেই সঙ্গে সঙ্গে তীর্যক মন্তব্য আসতে থাকে নায়িকার উদ্দেশ্যে। সেই সময় প্রিয়াঙ্কার ঢাল হয়ে দাঁড়ান ডিজাইনার তরুণ। তার কথায়, প্রিয়াঙ্কা এমন কিছু অশালীন পোশাক পরেননি। তিনি আরও বলেন, “শাড়ির আবেদন বিশ্বজনীন। সেই আবেদনকেই প্রিয়াঙ্কা নতুন করে উসকে দিয়েছেন। তিনি তার স্টাইলে, ক্যারিশমায় যেভাবে শাড়িকে শরীরে জড়িয়েছেন তাতে এই সনাতনী সাজ যেন অন্য মাত্রা পেয়েছে।” চলতি সপ্তাহেই ম্যাগাজিনের কাভার নিয়ে টু্ইট করেছেন প্রিয়াঙ্কা: “শাড়ি ভারতীয় সনাতনী সাজের প্রতীক। দিন বদলালেও এই সাজের বদল ঘটেনি।” প্রিয়াঙ্কার এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই উড়ে আসে তির্যক কথা: “চোলির ক্ষেত্রেও এই একই কথা খাটে প্রিয়াঙ্কা!” অমিত পটেল স্টাইলাইজেশনে প্রিয়াঙ্কার এই শাড়ি কালেকশনে রয়েছে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িও। সেই শাড়িও খুব একটা প্রশংসা কুড়োয়নি নেটিজেনদের থেকে। এর আগেও বার্লিনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সামনে খাটো ড্রেস পরায় নেটিজেনদের কথা শুনতে হয়েছে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে নিজের দেশেই রয়েছেন। সোনালি বসুর দ্য স্কাই ইজ পিঙ্ক-এর শুটিং নিয়ে ব্যস্ত। ছবিতে তার সঙ্গে দেখা যাবে ফারহান আখতার এবং জাইরা ওয়াসিমকে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মাধবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
নান্দাইলে কৃষক জনাব আলী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতি সম্মাননা পেলেন রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তরুণ উদ্যোক্তা আছোমং মারমা
