ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
ধারাভাষ্যকারদের সতর্ক করল আইসিসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 June, 2019, 4:36 PM

ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিরর জানাচ্ছে, ব্যক্তিগতভাবে অনেককেই ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছে আইসিসি। ছবি:সংগৃহীত

ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিরর জানাচ্ছে, ব্যক্তিগতভাবে অনেককেই ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছে আইসিসি। ছবি:সংগৃহীত

চলতি বিশ্বকাপে যোগ দেওয়া ২৪ ধারাভাষ্যকারকে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কোনো দল বা ক্রিকেটার বা ম্যাচ সংশ্লিষ্ট কারো সমালোচনা করার সময় ধারাভাষ্যকাররা যেন সংযমী থাকেন এবং তাদের সমালোচনা যেন নিরপেক্ষ হয় বলে সতর্ক করা হয়েছে তাদের।




ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিরর জানাচ্ছে, ব্যক্তিগতভাবে অনেককেই ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছে আইসিসি। এর আগে অস্ট্রেলিয়ার-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করেন সাবেক ক্যারিবীয় পেসার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং। ম্যাচের আম্পায়ারদের ‘নির্দয়’ ও ‘দুর্বল’ বলে আখ্যায়িত করেন তিনি। এরপরই সতর্কবার্তা দেয় আইসিসি। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সে ম্যাচে নিউজিল্যান্ড আম্পায়ার ক্রিস গাফানি বেশ সমালোচনায় পড়েন। একাধিকবার ভুল সিদ্ধান্ত দেন। যা নিয়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন উইন্ডিজ বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status