ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়া শিবিরে সুসংবাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 11:39 AM

অস্ট্রেলিয়া শিবিরে সুসংবাদ

অস্ট্রেলিয়া শিবিরে সুসংবাদ

ডেভিড ওয়ার্নারকে নিয়ে দুঃশ্চিন্তার কালো মেঘ উধাও। বিশ্বকাপ মিশনে শনিবার ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন তিনি। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ স্বয়ং বিষয়টি নিশ্চিত করেছেন।




গেল বছর কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হন ওয়ার্নার। নির্বাসন কাটিয়ে ফেরার পর দুর্দান্ত ছন্দে আছেন তিনি। বাঁহাতি বিধ্বংসী ওপেনার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বমঞ্চ মাতানোর।

তবে হঠাৎ বুধবার দলের অনুশীলনে কোমরের নিচের অংশে টান ধরে ওয়ার্নারের। এতে বিশ্বকাপের অজিদের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। শুক্রবারই অবশ্য সেই দুশ্চিন্তা কেটে গেছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেন, ওয়ার্নারের খেলা নিয়ে কোনো শংকা নেই। সে শতভাগ ফিট। শুধু তাই নয় এ ম্যাচে ইনিংসের শুরুতে আমার সঙ্গী হতে চলেছে ও।

ওয়ানডাউনে লড়াই চলছে উসমান খাজা ও শন মার্শের মধ্যে। অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, তিন নম্বরে দুজনের কাকে খেলানো হবে তা উইকেট দেখে ঠিক করা হবে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status