|
সিলেটের শায়খুল হাদীস আল্লামা শিহাব উদ্দীন আর নেই
নতুন সময় ডেস্ক
|
|
সিলেটের শায়খুল হাদীস আল্লামা শিহাব উদ্দীন আর নেই শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ২টায় সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়া ফৌদ গ্রামে উনার নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বরেণ্য এই আলেমে দ্বীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার তৃতীয় ছেলে মাওলানা হাফিজ আমিন উদ্দিন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে জানাজার নামাজের সময় নির্ধারণ করা সম্ভব হয়নি। রেঙ্গা মাদ্রাসা কর্তৃপক্ষের পরামর্শক্রমে জানাজার সময় নির্ধারণ ও দাফনের স্থান ঠিক করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
