ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পবিত্র রমজানে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 8:42 PM

পবিত্র রমজানে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ নারী

পবিত্র রমজানে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ নারী

ইসলাম ধর্মের মহিমায় আকৃষ্ট হয়ে মুসলিম হলেন ৪৯ বছর বয়সী এক ব্রিটিশ নারী। এবারের পবিত্র রমজান মাস শুরু হওয়ার ষষ্ঠ দিনে তিনি ইসলাম গ্রহণ করেন। খবর খালিজ টাইমসের।

ইসলাম গ্রহণ করার পর ওই নারী তার নাম রেখেছেন ইমাম, যার অর্থ বিশ্বাস। তিনি বলেন, ইসলামের প্রতি ভাল লাগা টা শুরু হয় গির্জায় যেতাম যখন তখন থেকে। অনেক ধর্মোপদেশ ইসলাম ধর্ম থেকে দেয়া হত।




তিনি আরো বলেন, আমার কাছে ইসলামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর তাৎপর্য। যা আমার হৃদয়ে শান্তি বয়ে আনে।

ইমাম বলেন, আমি কয়েক বছর আগেই ইসলাম গ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু আমার মায়ের কারণে তা পারিনি কেননা তিনি চাননি আমি ইসলাম গ্রহণ করি। কিন্ত মায়ের মৃত্যুর পর আমি ইসলামিক ইনফরমেশন সেন্টারে বেশি করে যাওয়া শুরু করি যেখানে ইসলাম সম্পর্কে অনেক বিষয় পড়ি।

তিনি আরো বলেন, আমি মুসলিম হিসেবে এবার প্রথম রোজা রাখছি যা আমি গত গত তিন বছর থেকে রাখার চেষ্টা করেছি। আমি আল্লাহ কাছে অনেক দোয়া করেছি এবং আল্লাহ তা কবুল করেছে তাই এবার মুসলিম হিসেবে আমি রোজা রাখতে পেরেছি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকেন ইমাম, পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ। তিনি বলেন, আল্লাহ’র উপর বিশ্বাস রাখুন আপনি সব পেয়ে যাবেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status