|
সানাই'র ফিগার দেশলাই, সারাদেশে এমন পিস নাই
নতুন সময় ডেস্ক
|
|
সানাই'র ফিগার দেশলাই, সারাদেশে এমন পিস নাই ‘দেশলাই’ শিরোনামের আইটেম ঘরণার এই গানটির ভিডিওটি নির্মাণ করেছেন এ কে আজাদ। ঢাকাসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন এডিটিং চলছে। সানাই বলেন, ‘ঈদের চারদিন পরই ইউটিউবে প্রকাশ হবে গানটি। বেশ বড় বাজেটের আইটেম গান এটি। আশা করছি ঈদের বড় চমক হবে। ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডনও আছেন। এ ছাড়া আরও ৩০ জন গানটির সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।’ এবারই প্রথম নয়। এর আগে তিনটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো- ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’। এই বছরের শুরুতে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
