|
কোটি টাকার বাড়ি থেকে ৮২ বছরের মাকে তাড়ালেন ব্যাংকার ছেলে
নতুন সময় প্রতিনিধি
|
![]() কোটি টাকার বাড়ি থেকে ৮২ বছরের মাকে তাড়ালেন ব্যাংকার ছেলে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় পোদ্দারপাড় গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। মা শেফালী রাণী রায়। স্বামী চিত্তরঞ্জন রায়। বড় ছেলে শংকর কুমার রায় কৃষি ব্যাংক ফরিদপুর জেলা শাখার সাবেক ম্যানেজার। স্বামী মারা যাওয়ার পর এই ছেলের সঙ্গেই থাকতেন মা শেফালী রাণী রায়। রাতভর নির্যাতনের পর মঙ্গলবার ভোরে শংকর রায় ও তার স্ত্রী শেফালীকে ঘর থেকে বের করে দেন। সরাদিন এই মন্দিরেই কেটেছে তার। এখবর জানাজানি হলে সাংবাদিকরাও ছুটে আসেন। সেখানে দেখেন অসহায় মা শেফালী এক বুক যন্ত্রণা নিয়ে মন্দিরের মেঝেতে শুয়ে আছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। পোদ্দারপাড়া এলাকার কালু বলেন, শেফালী রাণীর দুই ছেলে। বড় ছেলে শংকর রায় কৃষি ব্যাংক ফরিদপুর এলাকায় ম্যানেজার হিসাবে চাকরি করেছেন। বর্তমানে অবসরে আছেন। অপর ছেলে বিশ্বনাথ রায় যশোরে মোটর পার্টেসের ব্যবসা করেন। শেফালী রাণীর চার মেয়ে। কনিকা রায়, মিনতি রায়, মনিকা রায় ও ছবি রাণী রায়। মেয়েদের সকলেরই ভাল পাত্রস্থ হয়েছে। শংকর রায় পিতার রেখে যাওয়া প্রায় কোটি টাকা দামের পোদ্দারপাড়ায় দোতলা বাড়িতে বসবাস করেন। কিন্তু সেই কোটি টাকার বাড়িতে একটু আশ্রয় মেলেনি মা শেফালীর। লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার নজরুল ইসলাম বলেন, শংকর সাহা নিজ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভোর থেকেই ওই মা মন্দিরে আশ্রয় নেয়। শংকর রায় সাংবাদিকদের বলেন, মা রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছেন। আমি মাকে নিতে এসেছি। লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, কোন অভিযোগ পাইনি। তবে, বিষয়টি যেহেতু মানবিক। অবশ্যই খোঁজ-খবর নিয়ে সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
