ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরকে রেখে 'কাজী'র সঙ্গে পালিয়ে গেল নববধূ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 3:37 PM

বরকে রেখে 'কাজী'র সঙ্গে পালিয়ে গেল নববধূ

বরকে রেখে 'কাজী'র সঙ্গে পালিয়ে গেল নববধূ

বিয়ের পড়ানোর দায়িত্ব থাকে কাজী বা পুরোহিত। কিন্তু সেই পুরোহিতের হাত ধরে পালিয়ে গেছেন এক নববধূ। বিয়ের পর গহনা ও টাকা নিয়ে বরকে রেখে পুরোহিতের সঙ্গে কনের পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিরঞ্জ শহর লাগোয়া আসাত গ্রামে।




যে পুরোহিতের সঙ্গে ওই নববধূ ঘর ছেড়েছেন, গত ৭ মে তিনিই ওই তরুণীর বিয়ে পড়িয়েছিলেন।

ওই পুরোহিতের নাম বিনোদ মহারাজ। তিনি আসাত গ্রামের মন্দিরের পুরোহিত। গ্রামের বাসিন্দারা শুভ কোনো অনুষ্ঠানের জন্য বিনোদেরই দ্বারস্থ হতেন। গত ৭ মে ওই তরুণীর বিয়ে দেন তিনি। বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার কয়েক দিন পর ওই নববধূ এসেছিলেন বাবার বাড়িতে।

গত ২৩ মে ওই গ্রামের আরো একজনের বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ে দেয়ার কথা ছিল বিনোদের। কিন্তু বিয়ের সময় এগিয়ে এলেও পুরোহিতের পাত্তা নেই। সারা গ্রাম হন্যে হয়ে খুঁজেও পাওয়া যায়নি তাকে। পাশাপাশি দুই সপ্তাহ আগে বিয়ে হওয়া ওই নববধূকেও দেখা যাচ্ছিল না। তখনই শুরু হয় খোঁজ। তারপর পুরোহিতের সঙ্গে সদ্য বিয়ে হওয়া ওই তরুণীর পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, পরে ওই তরুণীর বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। ওই তরুণীর সঙ্গে বিনোদের গত দু’বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে বেরিয়ে আসে তথ্য। ওই পুরোহিত বিবাহিত এবং তার দু’টি সন্তানও রয়েছে।

এ ঘটনার পর থেকে পুরোহিতের বাড়ি তালা বন্ধ। ওই নববধূ বিয়ের গহনা ও ৩০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়েছেন বলেও অভিযোগ দায়ের হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status