ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিউজিল্যান্ডে মসজিদে হামলা: হতাহতদের পরিবারে সব অর্থ দিলেন 'ডিম বালক'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 3:34 PM

নিউজিল্যান্ডে মসজিদে হামলা: হতাহতদের পরিবারে সব অর্থ দিলেন 'ডিম বালক'

নিউজিল্যান্ডে মসজিদে হামলা: হতাহতদের পরিবারে সব অর্থ দিলেন 'ডিম বালক'

অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে বিশ্বজুড়ে ‘হিরো’ তকমা পান উইল কনোলি। তিনি তার তহবিল জমা পড়া ৭০ হাজার ডলার নিউজিল্যান্ডের চ্যারিটির কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার কনোলি তার ইন্সটাগ্রামে এ তথ্য জানান। খবর এসবিএস নিউজের।

‘গো ফান্ড মি’র দুটি পেজে কনোলির জন্য তহবিলে জমা পড়ে ৭০ হাজার ডলার। কনোলি বলেন, আমার পক্ষে আইনি লড়াই ও আরো ডিম কেনার জন্য অর্থ সংগ্রহ করতে ‘গো ফান্ড মি’ দুইটি তহবিল গঠন করে। কিন্তু আমার আইনি লড়াই করতে হয়নি। তাই আমি এসব অর্থ ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় হতাহতের পরিবারে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।




১৭ বছর বয়সী কনোলি আরো বলেন, ওইসব টাকা আমার নয় যে আমি রেখে দিব। আমি আশা করি যে এর মাধ্যমে এই ঘটনার শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে, বলেন মি কনোলি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status