ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে প্রেমিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 3:01 PM

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে প্রেমিক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে প্রেমিক

প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন থেকে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন প্রেমিক রফিকুল ইসলাম (৪০) নামের এক স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী। এরপর পুলিশের কাছে ধরা পড়েন ওই প্রেমিক।




ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়।

সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভনে এক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন থেকে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০)। বিয়েতে রাজি না হওয়ায় অবশেষে থানায় একটি মামলা দায়ের করেছেন পরকীয়া প্রেমিকা ও তিন সন্তানের জননী ওই নারী (৩০)। এ ঘটনায় পুলিশ পরকীয়া প্রেমিক রফিকুল ইসলামকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছেন।

আটককৃত রফিকুল ইসলাম রামজীবনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। অপরদিকে ওই নারীর স্বামীর বাড়ি উপজেলার রারইপাড়া গ্রামে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী দীর্ঘদিন থেকে বিদেশে থাকার সুযোগে ওই নারীর সাথে পাশের গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ওই নারীর সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হন রফিকুল।

এক পর্যায়ে বিয়ের জন্য রফিকুলকে চাপ দেন ওই নারী। কিন্তু এতে টালবাহানা শুরু করেন রফিকুল। সর্বশেষ এ ঘটনায় রফিককে আসামি করে গতকাল মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।

মামলার পর গতকাল রাতেই রফিককে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status