ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন পূজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 2:38 PM

যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন পূজা

যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন পূজা

পুজা চেরি সদ্যই এসএসসি পাশ করেছেন। এবার কলেজে ভর্তি হবার পালা, কিন্তু কোন কলেজে ভর্তি হবেন হালের এই চিত্রনায়িকা? এ বিষয়ে বলেন, 'আসলে ভালো বা বড় কোনো কলেজে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। আমি তো নিয়মিত ক্লাস করতে পারবো না। পড়াশোনাটা বাসাতেই বেশি করতে হবে। তা মোটামুটি একটা মানের কলেজে ভর্তি হবো।




পূজা বলেন, 'বাসার আশেপাশের কোনো কলেজে ভর্তি হতে চাই। যেহেতু আমরা চাইলে এখন পছন্দমতো কলেজে ভর্তি হতে পারি না সেহেতু আবেদন করেছি। এই তালিকায় রয়েছে মিরপুর কলেজ, বঙ্গবন্ধু কলেজ- এটাও মিরপুরে এছাড়া সিদ্ধেশ্বরী কলেজে আবেদন করেছি। দেখা যাক কোন কলেজে নির্বাচিত হই। আগামী মাসে ফলাফল দেবে সেটার অপেক্ষাতেই আছি।'

রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রের এ নায়িকা। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ৩.৩৩ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছেন পূজা।

পড়াশোনাকে গুরুত্ব দিতে চান উল্লেখ করে পূজা বলেন, 'আসলে পড়াশোনাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবার। ইন্টারমিডিয়েটে ফলাফল আরো বেটার করতে চাই। এরপর গ্র্যাজুয়েশন ভালোভাবে সম্পন্ন করবো। পড়াশোনার সাথে কোনো আপোস নয়। হয়তো আমি ক্লাস কম করতে পারছি, কিন্তু সেটা পুষিয়ে দেব বাসায় পড়াশোনা করে।'

ইন্ডাস্ট্রিতে এখন শিক্ষিত মানুষ ছাড়া টিকে থাকা সম্ভব নয় এমনটাই মনে করেন পূজা। তিনি বলেন, 'এখন পড়াশোনা জানা মানুষকে সিলেক্ট করা হয় অভিনয়ের জন্য। পড়াশোনা না জানলে তো অভিনয়ের ক্যারিয়ারও দীর্ঘ হবে না। আর এখন তো যারা অভিনয় করছেন সবাই শিক্ষিত। এজন্য নিজেকে সেভাবেই গড়ে তুলতে চাই।'

পূজা গত ২৬ মে থেকে শুরু হওয়া শান ছবির শুটিং অংশ নিয়েছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এই ছবিতে পূজার নাম রিয়া আর শান চরিত্রে সিয়াম অভিনয়য় করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status