ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদে গরুর মাংসের কালো ভুনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 2:28 PM

ঈদে গরুর মাংসের কালো ভুনা

ঈদে গরুর মাংসের কালো ভুনা

গরুর মাংস দিয়ে তৈরি কালো ভুনা চট্টগ্রামের বিখ্যাত খাবার হলেও আজকাল প্রায় সবাই এই খাবারটি পছন্দ করেন।চাইলে ঈদের দিন মজাদার এই খাবারটি তৈরি করতে পারেন।




উপকরণ : গরুর মাংস ২ কেজি, সরিষার তেল আধা কাপ, টক দই ৩ টেবিল চামচ, ২ টি বড় পেঁয়াজ কুঁচি করে কাটা, পেঁয়াজের বেরেস্তা ভাজা আধা কাপ, ১ কাপ পেঁয়াজ বড় করে কাটা, সয়া সস ১ চামচ, দারুচিনি ২টা, এলাচ ৪ টা, লবঙ্গ ৪ টা, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৫ টি

বাটা মসলা : ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ বাদাম বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, ১ চামচ জিরা বাটা

গুঁড়া মসলা : আধা চামচ গোলমরিচের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া  গুঁড়া ১ চামচ, ১ চামচ ভাজা জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া আধা চামচ

প্রস্তুত প্রণালী : প্রথমে গরুর মাংসটা ভালভাবে ধুয়ে তাতে সয়া সস, মরিচের –হলুদের গুঁড়া, আদা-রসুন বাটা, টক দই, গোল মরিচের গুঁড়া, চিনা বাদাম বাটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করার জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে আস্ত গরম মসলাগুলো অর্ধেক আর তেজপাতা দিন। এবার এতে কুঁচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভাজুন। এখন এতে ম্যারিনেট করা গরুর মাংসগুলো ঢেলে তাতে লবণ আর আর দুই কাপ পানি দিন। মাঝারি আঁচে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

এখন আরেকটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে থেকে যাওয়া দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে একটু ভাজুন। এবার তেলের মধ্যে রান্না মাংসটা দিয়ে সমানে নাড়তে থাকুন। এতে ভাজা জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়া দিন। এখন এতে কাঁচা মরিচ, কাঁটা বড় পেয়াজ দিয়ে ভালভাবে নাড়াচাড়া করতে থাকুন। মাংসগুলো কালচে হবে কিন্তু পুড়বে না। রান্না শেষ হলে পেঁয়াজের বেরেস্তো দিয়ে পরিবেশন করুন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status