ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শোবিজে ফিরেই 'মিস মাশরাফি' সারিকা
সাকিব আল রোমান
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 2:10 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 May, 2019, 2:14 PM

শোবিজে ফিরেই 'মিস মাশরাফি' সারিকা

শোবিজে ফিরেই 'মিস মাশরাফি' সারিকা

বেশ কিছুদিন অভিনয়ের দুনিয়া থেকে নিজেকে বিরত রেখে আবারো অভিনয়ের দুনিয়াতেই ব্যস্ত হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা। এরই মধ্যে আগামী ঈদে প্রচারের জন্য কয়েকটি নাটকে অভিনয়ও করেছেন তিনি। তবে এবারের ঈদে সারিকাকে একটু ব্যতিক্রমধর্মী গল্পের নাটকে অভিনয়ে দেখা যাবে। সবুজ হাওলাদারের গল্পে ও তানভীরের নির্দেশনায় সারিকা এবার অভিনয় করেছেন ‘মিস মাশরাফি’ নামের একটি নাটকে।





গত শনি ও রোববার রাজধানীর উত্তরা ও টঙ্গীতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা তানভীর। নাটকটির গল্প প্রসঙ্গে তানভীর জানান, নাটকে ছেলে সেজে ক্রিকেট খেলে দলকে জেতায় মিস মাশরাফি। এর মধ্যে নানান ধরনের কাহিনির আবির্ভাব ঘটে। দর্শক এই ধরনের গল্পে সারিকার অভিনয় উপভোগ করবেন বলে নির্মাতার আশাবাদ।

সারিকা বলেন, ‘এই মুহূর্তে আমি কিছুটা অসুস্থতার মধ্য দিয়েই শুটিং করেছি। যেহেতু কথা দিয়েছি, এ নাটকটিতে কাজ করব, তাই কথা রেখেই কাজটি ভালোভাবে শেষ করেছি। তানভীরের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। তানভীরের মধ্যে নির্মাণে ভালো করার দারুণ তাগিদ আছে। ইউনিটটাও বেশ গোছানো ছিল। সবমিলিয়ে আমি অসুস্থ থাকার পরও কাজটি বেশ ভালোভাবেই শেষ হয়েছে। আমার মনে হয় দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবেন।’

তানভীর জানান, ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। সারিকার বিপরীতে ‘মিস মাশরাফি’ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির। তানভীর ঈদের জন্য আরো নির্মাণ করেছেন ‘প্রেমিকার বিয়ে-টু’ নাটকটি। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির ও ফারিন। এদিকে তুহিন হোসেনের নির্দেশনায় ‘চুল তার কবেকার’ টেলিফিল্মেও অভিনয় করেছেন সারিকা। এতেও তার বিপরীতে আছেন মিশু সাব্বির। এই টেলিফিল্মটিও আগামী ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে। এবারের ঈদের জন্য তুহিন হোসেনের নির্দেশনায় আরো দুটি নাটকের কাজ করবেন তিনি আগামী কয়েক দিনের মধ্যে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status