ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্যায় পেলেই অ্যাকশন: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 2:08 PM

অন্যায় পেলেই অ্যাকশন: স্বাস্থ্যমন্ত্রী

অন্যায় পেলেই অ্যাকশন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কিছু কিছু অ্যাকশন সব জায়গায় শুরু হয়েছে। আগামীতে আরো হবে। যেখানেই অন্যায় হবে সেখানেই অ্যাকশন।




মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নিরাপদ মাতৃত্ব দিবস - ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই না মায়ের স্বাস্থ্য নিয়ে, শিশুর স্বাস্থ্য নিয়ে কেউ ব্যবসা করুক, ছিনিমিনি খেলুক। যদি অন্যায় দেখি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের গত মেয়াদে ১৩ হাজার চিকিৎসক, ১৫ হাজার নার্স এবং ১৬ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে। নতুন করে আরো ১০ হাজার চিকিৎসক, পর্যাপ্ত সংখ্যক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে দক্ষ জনবল তৈরির জন্য  কাজ করা হচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয়, নতুন-নতুন মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, পোস্ট এ্যাম্বুয়েট নার্সিং ইনস্টিটিউটসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছি।

মন্ত্রী বলেন, চিকিৎসকদের জন্য উচ্চশিক্ষার আসন বৃদ্ধি, নতুন কোর্স চালু করা, নার্সিং বিষয়ে পিএইচডি ও মাস্টার্স প্রশিক্ষণ, বিএসসি নার্সিংয়ের আসন সংখ্যা বৃদ্ধি, জিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালুকরণসহ দক্ষ জনবল তৈরিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

মাতৃস্বাস্থ্য সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি ও মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় এ বছর যথাযোগ্য মর্যাদায় সারাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি জানান, এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘মর্যাদা ও অধিকার, স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status