ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সীতাকুন্ডে আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দীনের বাড়ীতে দিনদুপুরে ডাকাতি
সীতাকুন্ড প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 12:43 PM

সীতাকুন্ডে আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দীনের বাড়ীতে দিনদুপুরে ডাকাতি

সীতাকুন্ডে আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দীনের বাড়ীতে দিনদুপুরে ডাকাতি

সম্প্রতি ২৫ মে ২০১৯ ইং সীতাকুন্ড পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নিজামপুর কলেজ ছাত্র সংসদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীনের বাড়ীতে দুপুর ২ ঘটিকায় এলাকার দূধর্ষ চিহ্নিত সন্ত্রাসী কুখ্যাত ডাকাত বোমারু জাইফল (জয়নাল আবেদীন) এর সহযোগীতায় বহিরাগত ১৫-২০ জনের ডাকাত দল শত শত গ্রামবাসীর উপস্হিতিতে উত্তর এয়াকুব নগর নিবাসী আওয়ামীলীগ নেতা নিজামউদ্দীনের বাড়ীতে হামলা করে তার বৃদ্ধ বাবা খোরশেদকে আঘাত করে ক'টা দাঁত ভেঁঙে ফেলে এবং আলমারী থেকে ৪ ভরি সোনা - দুটো মোবাইল সেট ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন নিজামউদ্দীন।





নিজামউদ্দীন বোমারু জায়পল গং এর উৎপীড়ন থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আবেদন করেছেন বলে জানিয়েছেন মুঠোফোনে। এর পূর্বে বোমারু জায়পল তারই বাড়ীর সালাউদ্দীন সেলানের উপর হামলা করলে গত সপ্তাহে তার বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় মামলা দেয় সেকান - জানিয়েছেন নিজাম উদ্দীন। গতকাল সন্ধ্যায় দক্ষিন এয়াকুব নগর নিবাসী বাদশাকে কিডন্যাপের উদ্দেশ্যে হামলা করলে এলাকার মানুষ তাড়া দিলে পালিয়ে বাঁচে বোমারু জায়ফল। বাদশা মিয়া গতকাল সন্ধ্যায় সীতাকুন্ড মডেল থানায় মামলা দায়ের করে বলে জানা যায়। আজ নুনাছড়ার হেলালকে সন্ধ্যায় মাথায় আঘাত করে মাথা পাঠিয়ে দিলে হেলাল বোমারু জায়পলের বিরুদ্ধে আজ সন্ধ্যায়  মামলা দায়ের করে হেলাল। এ নিয়ে গত এক সপ্তাহে তিনটি মামলা হলো বোমারু জায়পলের বিরুদ্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত বোমারু জায়পল গ্রেফতার হবার খবর পাওয়া যায়নি।

অনুসন্ধানঃ কে এই বোমারু জায়পল? পৌরসভার ১ নং ওয়ার্ডের এয়াকুব নগরের বাসিন্দা জয়নাল আবেদীন প্রকাশ বোমারু জায়পল। মূলতঃ সে যুবদলের ক্যাডার ছিল। ১৯৯৪ ইং সনে নিজ বাড়ীতে বোমারু জায়পল বোমা বানাতে গেলে বোমা বিস্পোরিত হয়ে কিছু ক্ষয়ক্ষতি হলে মামলা চলে যায় স্হানীয় আওয়ামীলীগ সমর্থকদের নামে। ফলে ঐ এলাকার আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীরা দীর্ঘদীন পলাতক ছিল। অতঃপর ২০০১ ইং সনে বোমারু জায়পল মিরহাট এলাকায় ধানের শীষের প্রচার চালাতে গেলে পাবলিক গনধৌলায় দেয় বলে জানান স্হানীয় জনসাধারন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে গত ২০০৮ ইং সন থেকে বেশ কিছুদিন দেশান্তর ছিল বোমারু জায়পল। জনসাধারন এও জানায় যে, বোমারু জায়পল বোমার কারিগর।

২০১৩-১৪ ইং সীতাকুন্ডে  প্রতিনিয়তঃ রাজপথে আন্দোলনের নামে ত্রাস সৃস্টির প্রত্যক্ষ পরোক্ষ অভিযোগ রয়েছে এ বোমারু জায়পলের নামে। ইতিপূর্বে তার বিরুদ্ধে অনেক মামলা হলেও স্হানীয় ক'জন আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় বেঁচে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বোমারু জায়পলকে ধরতে তার বাড়ীতে পুলিশের বিশেষ টিম অভিযানে গেছে বলে মুঠোফোনে জানান  আওয়ামীলীগ নেতা নিজামউদ্দীন। অনতিবিলম্ভে সীতাকুন্ড এলাকায় ত্রাস সৃস্টিকারী জায়নাল আবেদীন ওরফে বোমারু জায়পলকে গ্রেফতার করে এলাকার শান্তিপ্রিয় নিরীহ মানুষকে যন্ত্রনাদায়ক অবস্হা থেকে মুক্তি দিতে মাননীয় প্রধানমন্ত্রী- স্হানীয় এমপির দৃস্টি আকর্ষন করছেন এলাকাবাসী। তাঁর বিরুদ্ধে গুম - ডাকাতি- সন্ত্রাসী - সব ধরনের অভিযোগ রয়েছে বলে জানান স্হানীয় জবসাধারন।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status